১. টিম রেজিস্ট্রেশন করার পর অবশ্যই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর রেজিস্ট্রেশন ফি অফেরতযোগ্য।
২. কোনো টিম যদি টুর্নামেন্ট চলাকালীন টুর্নামেন্ট ত্যাগ করে, তাহলে সেই টিম আজীবনের জন্য এই টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ থাকবে।
৩. টিমের পক্ষ থেকে অবশ্যই প্লেয়ারদের জন্য জার্সির ব্যবস্থা করতে হবে।
৪. প্লেয়ারদের থেকে কোনো প্রকার অর্থ নেওয়া যাবে না।
৫. খেলা শুরুর ৪৫ মিনিট আগে মাঠে উপস্থিত থাকতে হবে এবং ৩০ মিনিট আগে টিমের নামের তালিকা কমিটির কাছে জমা দিতে হবে।
৬. কোনো প্লেয়ার বা টিম যদি অন্য কোনো প্লেয়ার বা টিমের বিরুদ্ধে অভিযোগ করতে চায়, তাহলে কেবল অভিযোগকারী প্লেয়ার টিম মালিকের মাধ্যমে কমিটির কাছে লিখিত অভিযোগ দাখিল করতে পারবেন। কমিটি তাৎক্ষণিকভাবে অভিযোগ যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে। কোনো মৌখিক অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
৭. যে সকল প্লেয়ার ঢাকার বাইরে থেকে আসবে, তাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। তবে কোনো দলের মালিক যদি স্বেচ্ছায় তাদের থাকার ব্যবস্থা করে দেয়, তাহলে কমিটির কোনো আপত্তি থাকবে না।
৮. প্লেয়ার দের খোঁজ-খবর রাখতে হবে যেনো কেও নিজেকে দুর অথবা পর না ভাবে সকলেই আমাদের নিজস্ব ভাই অথবা বন্ধু।
Bangladesh Tech Cricket Tournament (BTCT)
সকল অংশগ্রহণকারী টিম ও প্লেয়ারদের জন্য নিম্নোক্ত নিয়মাবলী প্রযোজ্য। টুর্নামেন্টের শৃঙ্খলা, স্বচ্ছতা ও প্রতিযোগিতার মান বজায় রাখতে সকলকে নিয়ম মেনে চলার অনুরোধ করা হচ্ছে।
১. অকশন পদ্ধতিতে দল গঠন: প্লেয়ার রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সকল দলের প্রতিনিধিদের উপস্থিতিতে অকশনের মাধ্যমে প্লেয়ার বণ্টন করা হবে।
২. নির্ধারিত বাজেট: প্রতিটি দলকে নির্দিষ্ট বাজেট প্রদান করা হবে এবং সেই বাজেটের মধ্যেই দল গঠন করতে হবে।
৩. স্কোয়াড সংখ্যা: প্রতিটি দলকে মোট ১৩ জন প্লেয়ার নিয়ে স্কোয়াড গঠন করতে হবে।
৪. পরিবর্তন নীতি (Replacement Policy): মূল স্কোয়াডের কোনো প্লেয়ার অনুপস্থিত বা অসুস্থ হলে ড্রাফটে অবশিষ্ট (যদি থাকে) প্লেয়ারদের মধ্য থেকে পরিবর্তন করা যাবে। রেজিস্ট্রেশনের বাইরে কোনো প্লেয়ার অন্তর্ভুক্ত করা যাবে না।
৫. প্লেয়িং ইলেভেন ও ইমপ্যাক্ট প্লেয়ার: প্রতিটি ম্যাচে ১১ জন মূল প্লেয়ার খেলবে। ১ জন ইমপ্যাক্ট প্লেয়ার (Substitute) রাখা যাবে। ইমপ্যাক্ট প্লেয়ারের নাম ম্যাচ শুরুর পূর্বেই ১২তম প্লেয়ার হিসেবে জমা দিতে হবে।
৬. অংশগ্রহণ নিশ্চিতকরণ: মূল স্কোয়াড ১৩ জনের হবে এবং নিশ্চিত করতে হবে যেন প্রত্যেক প্লেয়ার অন্তত একটি ম্যাচে মূল একাদশে খেলার সুযোগ পায়।
১. ম্যাচ ফরম্যাট: প্রতিটি ইনিংস ১৫ ওভারের হবে। একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার বল করতে পারবে।
২. নির্ধারিত সময়সীমা: প্রতি ইনিংস ১ ঘণ্টা ১০ মিনিটের মধ্যে শেষ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বোলিং দল ইনিংস শেষ করতে ব্যর্থ হলে অতিরিক্ত সময়ে সর্বোচ্চ ৪ জন ফিল্ডার সার্কেলের বাইরে থাকতে পারবে।
৩. বিরতি: দুই ইনিংসের মাঝে ১০ মিনিটের বিরতি থাকবে।
৪. পাওয়ার প্লে: প্রতি ইনিংসে ৪ ওভার পাওয়ার প্লে থাকবে। পাওয়ার প্লেতে সর্বোচ্চ ২ জন ফিল্ডার ৩০ গজের বাইরে থাকতে পারবে। পাওয়ার প্লে শেষে সর্বোচ্চ ৫ জন ফিল্ডার ৩০ গজের বাইরে থাকতে পারবে।
৫. টাইমআউট নিয়ম: ব্যাটসম্যান আউট হওয়ার পর ১ মিনিটের মধ্যে নতুন ব্যাটসম্যান প্রস্তুত থাকতে হবে। ১ মিনিটের বেশি সময় নিলে ফিল্ডিং দলের অধিনায়ক টাইমআউটের আবেদন করতে পারবেন।
৬. বিশেষ নিয়ম: খেলায় LBW থাকবে না। নো বলে ফ্রি হিট থাকবে।
৭. আগেভাগে দৌড়: কোনো ব্যাটসম্যান বল ডেলিভারির আগে দৌড় শুরু করলে বোলার সতর্কতা ছাড়াই তাকে আউট করতে পারবেন।
৮. ব্যাটের মাপ: ব্যাটের চওড়া সর্বোচ্চ ৫ ইঞ্চি হতে পারবে।
৯. আইসিসি আইন অনুসরণ: উল্লিখিত নিয়মের বাইরে কোনো প্রয়োজন হলে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি আইন অনুসরণ করা হবে।
১. ড্রেস কোড: প্রতিটি খেলোয়াড়কে জার্সি, ট্রাউজার ও স্পোর্টস সু জুতা পরে মাঠে নামতে হবে।
২. চাকিং নিষিদ্ধ: চাকিং সম্পূর্ণ নিষিদ্ধ। টুর্নামেন্ট চলাকালীন চাকিং ধরা পড়লে সংশ্লিষ্ট প্লেয়ারকে আজীবন টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হবে।
৩. আম্পায়ারের সিদ্ধান্ত: আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কমিটি কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
৪. স্লেজিং নিষিদ্ধ: অতিরিক্ত স্লেজিং বা অপ্রীতিকর আচরণ সম্পূর্ণ নিষিদ্ধ।
৫. মাঠে প্রবেশ নিষেধাজ্ঞা: ম্যাচ চলাকালীন ১২তম খেলোয়াড় ছাড়া অন্য কেউ মাঠে প্রবেশ করতে পারবে না।
ম্যাচ শুরু সংক্রান্ত নিয়ম: প্রতিটি ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হবে। নির্ধারিত সময়ের আগে উভয় টিমকে মাঠে উপস্থিত থাকতে হবে। প্রতি ১০ মিনিট বিলম্বে সংশ্লিষ্ট দলের ১ ওভার করে কাটা হবে।
১. ট্রফি ও মেডেল: চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের জন্য ট্রফি ও মেডেল থাকবে। (কোনো প্রাইজ মানি নেই)
২. ব্যক্তিগত পুরস্কার: Man of the Match, Impact Player of the Match, Man of the Series, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক, সর্বোচ্চ রান সংগ্রাহক।
💰 টিম রেজিস্ট্রেশন ফি: ৩০০০০ টাকা মাত্র
📅 রেজিস্ট্রেশন শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি, ২০২৬
⚠️ আসন সংখ্যা সীমিত। নির্ধারিত সংখ্যক দল পূর্ণ হলে রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে।
🔔 বিশেষ দ্রষ্টব্য:
যেকোনো সময়, যেকোনো নিয়ম বা সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষমতা কমিটি সংরক্ষণ করে।
BTCT শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়—এটি বাংলাদেশের অনলাইন প্রফেশনালদের একটি মিলনমেলা। আমরা চাই সবাই হাসি, আনন্দ ও ভ্রাতৃত্বের মাধ্যমে এই আয়োজন উপভোগ করুক।