BTCT Player Registration & Rules
Bangladesh Tech Cricket Tournament (BTCT)
আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নিচের নিয়মাবলী ও শর্তসমূহ প্রযোজ্য হবে। সকল প্লেয়ারকে রেজিস্ট্রেশনের পূর্বে মনোযোগ সহকারে পড়ার অনুরোধ করা হচ্ছে।
১/ ফ্রিল্যান্সার যোগ্যতা বাধ্যতামূলক:
✔ প্রতিটি প্লেয়ারকে অবশ্যই একজন সক্রিয় ফ্রিলান্সার হতে হবে।
✔ যেকোনো স্বীকৃত ফ্রিলান্সার মার্কেটপ্লেসে ন্যূনতম গত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
✔ গত এক বছরে ন্যূনতম $2000 আয় থাকতে হবে।
✔ ভেরিফিকেশনের সময় কমিটির নিকট প্রয়োজনীয় প্রমাণাদি (প্রোফাইল/আর্নিং রিপোর্ট) প্রদর্শন করতে হবে।
✔ বাহিরের কোন কম্পানিতে রিমোট জব করেন এবং সেলারি আসে ডলার বা রেমিটেন্স হিসাবে আপনার ব্যাংক অথবা পেওনিয়ার, ওয়াইজ সহ যে কোন পেমেন্ট গেটওয়েতে।
২️/ প্লেয়ার সুবিধা:
✔ যারা আমাদের কমিউনিটির পূর্ববর্তী টুর্নামেন্ট BTCT সিজন ১ এ অংশগ্রহণ করেছে, তারা সরাসরি ভেরিফিকেশন ছাড়াই অংশ নিতে পারবে।
৩️/ নতুন প্লেয়ার ভেরিফিকেশন:
✔ নতুন সকল প্লেয়ারকে কমিটির মাধ্যমে যথাযথ ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
৪️/ সঠিক তথ্য প্রদান বাধ্যতামূলক:
✔ রেজিস্ট্রেশনের সময় সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য প্রদান করতে হবে।
✔ নির্ধারিত রেজিস্ট্রেশন ফি পরিশোধের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
✔ কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রমাণিত হলে রেজিস্ট্রেশন তাৎক্ষণিক বাতিল বলে গণ্য হবে।
৫️/ সময়সীমা মেনে রেজিস্ট্রেশন:
✔ নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন অথবা অফলাইন ফর্ম পূরণ করতে হবে।
৬️/ উপস্থিতি বাধ্যতামূলক:
✔ রেজিস্ট্রেশন সম্পন্ন করা মানেই পুরো টুর্নামেন্টে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
✔ বিনা কারণে অনুপস্থিত থাকা গ্রহণযোগ্য নয়।
✔ জরুরি প্রয়োজনে কমিটির সাথে আলোচনা সাপেক্ষে নাম প্রত্যাহার করা যাবে।
৭️/ ঢাকার বাইরে থেকে আগত প্লেয়ারদের জন্য:
✔ থাকার ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে।
✔ তবে কোনো দলের মালিক স্বেচ্ছায় থাকার ব্যবস্থা করলে কমিটির কোনো আপত্তি থাকবে না।
৮/ ড্রেস কোড:
✔ প্রতিটি খেলোয়াড়কে জার্সি, ট্রাউজার ও স্পোর্টস সু জুতা পরে মাঠে নামতে হবে।
৯/ চাকিং নিষিদ্ধ:
✔ চাকিং সম্পূর্ণ নিষিদ্ধ। যাদের চাকিং নিয়ে বিন্দু মাত্র সন্দেহ রয়েছে তাদের বোলার হিসেবে রেজিষ্ট্রেশন না করার জন্য অনুরোধ করা হলো।
✔ টুর্নামেন্ট চলাকালীন চাকিং ধরা পড়লে সংশ্লিষ্ট প্লেয়ারকে আজীবন টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হবে।
১০/ ব্যক্তিগত পুরস্কার:
📅 Event Date: ২৬ – ২৯ মার্চ
⚠️ বিশেষ দ্রষ্টব্য: BTCT একটি প্রফেশনাল ও ভেরিফায়েড ফ্রিল্যান্সার কমিউনিটি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের মান ও স্বচ্ছতা বজায় রাখতে সকল নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হবে।
💰 Registration Fee
৩০০০ টাকা মাত্র
📅 Registration Deadline
২০ ফেব্রুয়ারি, ২০২৬
⚠️ আসন সংখ্যা সীমিত। নির্ধারিত সংখ্যক প্লেয়ার পূর্ণ হলে রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে।
🔔 বিশেষ দ্রষ্টব্য:
যেকোনো সময়, যেকোনো নিয়ম বা সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষমতা কমিটি সংরক্ষণ করে।
BTCT শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়—এটি বাংলাদেশের অনলাইন প্রফেশনালদের একটি মিলনমেলা। আমরা চাই সবাই হাসি, আনন্দ ও ভ্রাতৃত্বের মাধ্যমে এই আয়োজন উপভোগ করুক।
© 2026 Bangladesh Tech Cricket Tournament. Built for Professionals.