Team Registration

Bangladesh Tech Cricket Tournament - BTCT

Rules & Regulations

টুর্নামেন্টের শৃঙ্খলা ও প্রতিযোগিতার মান বজায় রাখতে সকলকে নিয়ম মেনে চলার অনুরোধ করা হচ্ছে।

🟩 টিমের নিয়মাবলী

  • টিম রেজিস্ট্রেশন করার পর অবশ্যই অংশগ্রহণ করতে হবে। ফি অফেরতযোগ্য।
  • টুর্নামেন্ট চলাকালীন ত্যাগ করলে ওই টিম আজীবনের জন্য নিষিদ্ধ হবে।
  • টিমের পক্ষ থেকে প্লেয়ারদের জার্সির ব্যবস্থা করতে হবে।
  • প্লেয়ারদের থেকে কোনো প্রকার অর্থ নেওয়া যাবে না।
  • খেলা শুরুর ৪৫ মিনিট আগে মাঠে উপস্থিত হতে হবে এবং ৩০ মিনিট আগে কমিটি লিস্ট জমা দিতে হবে।
  • অভিযোগ কেবল টিম মালিকের মাধ্যমে লিখিতভাবে দাখিল করতে হবে। মৌখিক অভিযোগ গ্রহণযোগ্য নয়।
  • ঢাকার বাইরের প্লেয়ারদের খাবারের ব্যবস্থা টিমকে করতে হবে (থাকার ব্যবস্থা ঐচ্ছিক)।
  • প্লেয়ারদের নিজস্ব ভাই বা বন্ধুর মতো খোঁজ-খবর রাখতে হবে।

🏏 টিম গঠন ও স্কোয়াড

  • অকশন পদ্ধতি: রেজিস্ট্রেশন শেষে প্রতিনিধিদের উপস্থিতিতে অকশনের মাধ্যমে প্লেয়ার বণ্টন হবে।
  • বাজেট: নির্ধারিত বাজেটের মধ্যেই দল গঠন করতে হবে।
  • স্কোয়াড সংখ্যা: মোট ১৩ জন প্লেয়ার নিয়ে স্কোয়াড গঠন করতে হবে।
  • পরিবর্তন নীতি: অসুস্থতায় ড্রাফট থেকে পরিবর্তন করা যাবে। রেজিস্ট্রেশনের বাইরের কেউ খেলতে পারবে না।
  • প্লেয়িং ইলেভেন: ১১ জন মূল প্লেয়ার এবং ১ জন ইমপ্যাক্ট প্লেয়ার (পূর্বেই নাম জমা দিতে হবে)।
  • অংশগ্রহণ নিশ্চিতকরণ: স্কোয়াডের ১৩ জনকেই অন্তত ১টি ম্যাচে খেলার সুযোগ দিতে হবে।

ম্যাচ ও খেলার নিয়ম

  • ১৫ ওভারের ইনিংস। একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার করতে পারবে।
  • ইনিংস শেষ করতে হবে ১ ঘণ্টা ১০ মিনিটে। ব্যর্থ হলে ৪ জন ফিল্ডার সার্কেলের বাইরে থাকবে।
  • ৪ ওভার পাওয়ার প্লে। LBW থাকবে না। নো বলে ফ্রি হিট থাকবে।
  • টাইমআউট: ব্যাটসম্যান আউটের ১ মিনিটের মধ্যে নতুন ব্যাটসম্যানকে প্রস্তুত হতে হবে।
  • ব্যাটের চওড়া সর্বোচ্চ ৫ ইঞ্চি। আইসিসি সর্বশেষ টি-২০ আইন অনুসরণ করা হবে।

🎯 শৃঙ্খলা ও আচরণবিধি

  • ড্রেস কোড: জার্সি, ট্রাউজার ও স্পোর্টস সু জুতা বাধ্যতামূলক।
  • চাকিং নিষিদ্ধ: ধরা পড়লে প্লেয়ার আজীবন বহিষ্কার হবে।
  • আম্পায়ার: আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। অতিরিক্ত স্লেজিং সম্পূর্ণ নিষিদ্ধ।
  • ম্যাচ চলাকালীন ১২তম খেলোয়াড় ছাড়া অন্য কেউ মাঠে প্রবেশ করতে পারবে না।

💰 রেজিস্ট্রেশন ও পুরস্কার

রেজিস্ট্রেশন ফি: ৩০০০০ টাকা (৩০শে ফেব্রুয়ারি, ২০২৬ এর মধ্যে)

  • 🏆 চ্যাম্পিয়ন ও রানার-আপ ট্রফি
  • 🏅 ব্যক্তিগত মেডেল
  • ⭐ Man of the Match
  • 🔥 Man of the Series

BTCT শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়—এটি বাংলাদেশের অনলাইন প্রফেশনালদের একটি মিলনমেলা।

Secure Your Slot

Registration Fee: 30,000/-

Bank: The City Bank | Branch: Mirpur

Name: FM Rifatul Alom

A/C: 2302963944001

অংশগ্রহণের মাধ্যমে আপনি BTCT এর সকল নিয়ম ও আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করছেন।